প্রতিষ্ঠার পটভূমি ও প্রতিষ্ঠাতাঃ
ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রসারে আলোকবর্তিকা হিসেবে ১৯৭৯ সালে প্রতিষ্ঠানটি শুভ যাত্রা শুরু করে।
এই মহান দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত আবু বকর সিদ্দিক —পীর সাহেব, হাজরাপুর দরবার শরীফ, তৎকালীন সময়ে অত্র এলাকায় আধুনিক ও ধর্মীয় শিক্ষার সুষম সমন্বয়ে এক আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুধাবন করে।
পরবর্তীতে তিনি নিজ উদ্যোগে ও অনন্য দূরদর্শিতায় এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি হাজরাপুর ডিএসএন দাখিল মাদ্রাসা সুনামের সাথে আলোর দিশারী হয়ে তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। হাজরাপুর দরবার শরীফ কমপ্লেক্সের ঐতিহ্য ও গৌরব রক্ষা করে এবং এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ভালোবাসায় এই প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আগামী দিনেও আমরা একটি স্বনামধন্য ও আদর্শ মডেল মাদ্রাসা হিসেবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে নিরলস কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ।
-মাওলানা মোঃ আনোয়ার হোসেন (সুপার)









